শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালীগঞ্জে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৭:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতি (১৫ জানুয়ারি) উপজেলার দলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিআরটি-ইউকে ও জিইউএসএস-এর সহযোগিতায় এই কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। এসময় তিনি বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য ভালোবাসা ও সহমর্মিতার এই আয়োজন একটি অনন্য উদাহরণ। মানুষের মুখে হাসি ফোটানো এবং শীতের তীব্রতা থেকে তাদের সুরক্ষা দিতে দাতা সংস্থাগুলোর এই এগিয়ে আসা প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা আক্তার বানু, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু মাসুদ খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর, জিইউএসএস-এর প্রতিনিধি মো. শামীম হোসেন, দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস এবং পিএফ টিমের সদস্যবৃন্দ।

প্রোগ্রাম অফিসার মো. জয়নুল আবেদীন ও ফিল্ড অফিসার মোছা. মুন্নি বেগমের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, “শত বাধা পেরিয়ে আমাদের লক্ষ্য ছিল একটাই—সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট কিছুটা হলেও কমিয়ে দেওয়া।”

দাতা সংস্থার সহযোগিতায় ৫০০টি পরিবারের মাঝে এই উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে, যা বর্তমান হাড়কাঁপানো শীতে তাদের জন্য বড় আশীর্বাদ হিসেবে কাজ করবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কম্বল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close