শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ তিন যুবক গ্রেপ্তার
রূপগঞ্জ, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জজেলার রূপগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা মুড়াপাড়া সড়কের লাভরাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ১ হাজার ৬২১ বোতল ফেনসিডিল, ১০ হাজার পিস ইয়াবা, ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ  টাকা। 

গ্রেপ্তারকৃতরা হলো লাভরাপাড়া এলাকার আমানুল্লাহর ছেলে তানজিল (২৮), রোকনের ছেলে রেদোয়ান (২৩) ও হেলালউদ্দিনের ছেলে রিফাত (১৮)। 

তাদেরকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

ব্রিফিংয়ে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার ভুলতার লাভরাপাড়া এলাকায় রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামী ও উদ্ধারকৃত মাদকসহ  নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।’ 


কেকে/এমএফএইচ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close