মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নিরাপত্তা নিশ্চিতে সালথায় যৌথবাহিনীর চেকপোস্ট
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর বাজার, গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় ও সোনাপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বিভিন্ন যানবাহন যেমন, মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী যান—থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাইসহ যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদসহ গণমাধ্যমকর্মীরা জানান, সালথা একটি সংঘর্ষপ্রবণ এলাকা। এখানে মাঝেমধ্যেই সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচন সামনে রেখে সহিংসতা আরও বাড়তে পারে এমন আশঙ্কা ছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মাঠে নামায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সেনাবাহিনীর টহল ও তৎপরতায় জনমনে নিরাপত্তাবোধ ও আস্থার অনুভূতি ফিরে এসেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতেও কাজ করছি, যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়।”

সালথা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাফায়েত মাহমুদ বলেন, “সালথা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। বিভিন্ন চেকপোস্ট ও যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাসী এবং ফেরারি আসামি গ্রেপ্তারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বাধা প্রদানকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো শক্তিকে কঠোর হাতে দমন করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সালথা   যৌথবাহিনীর চেকপোস্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close