সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
মির্জা ফখরুলের প্রতি তারেক রহমানের বিনয়ী সম্মান নজর কাড়ল সবার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার মানিক মিয়া এভিনিউস্থ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা চলছিল। সেসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হলে তাকে দেখেই আসন ছেড়ে দাঁড়িয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। করেন করমর্দন ও কুশল বিনিময়।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সভা চলার সময় দলের মহাসচিবের প্রতি তারেক রহমানের এই বিনয়ী সম্মান প্রদর্শন সবার নজর কেড়েছে।

এ সময় দেখা যায়, তারেক রহমান আসন ছেড়ে উঠতে উঠতেই তাকে মির্জা ফখরুল বারবার বসার অনুরোধ জানান। একপর্যায়ে তিনি নিজে সামনে এগিয়ে গিয়ে তারেক রহমানকে হাত ধরে আসনে বসান।

সভায় উপস্থিত অতিথি ও নাগরিকদের মধ্যে এ দৃশ্যটি তাৎপর্যবহ মুহূর্ত হিসেবে আলোচিত হয়। অনেকেই এটিকে দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের প্রতি তারেক রহমানে সম্মান প্রদর্শন এবং শীর্ষ নেতৃত্বের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় নিউ এজের সম্পাদক নূরুল কবীরসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল   তারেক রহমানের বিনয়ী সম্মান   নজর কাড়ল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close