রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
দেশজুড়ে
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পত্নীতলায় শ্রমিকদলের দোয়া মাহফিল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৮:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় উপজেলা ও নজিপুর পৌর শ্রমিকদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সরদারপাড়া দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মো. সামসুজ্জোহা খান জোহা।

উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাগর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নজিপুর পৌর শ্রমিক দলের সভাপতি মাসুম রেজা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন।

এসময় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌরসভা এবং ১১ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

থানা মসজিদের পেশ ইমাম ফজলুর রহমানের পরিচালনায় মোনাজাতে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়।

এসময় জাতীয় নির্বাচনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   খালেদা জিয়ার   মাগফিরাত কামনা   শ্রমিকদল   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close