সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এবং সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—দক্ষিণ তেতাভূমি (বাঁশতলী) গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মো. খোরশেদ আলম, তেতাভূমি গ্রামের মো. আলীর ছেলে মো. রাসেল এবং টাকই গ্রামের সামছুল হকের ছেলে মো. জাহাঙ্গীর আলম ভূইয়া।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিছুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই নাছির উদ্দিন।

পুলিশ জানায়, অভিযানে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এছাড়া ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম ভূইয়া এবং নয় মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মো. রাসেলকেও গ্রেপ্তার করা হয়। অর্থদণ্ড অনাদায়ে মো. রাসেলের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট জিআর ও সিআর মামলায় সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযান শেষে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   পুলিশের অভিযান   আসামি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close