সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
তারেক রহমানের পক্ষে সাভারে কম্বল বিতরণ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৯:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার রাজাসন স্কুল মাঠে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচির আয়োজন করেন সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মোশারফ হোসেন মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম।

মো. খোরশেদ আলম বলেন, “সাভার পৌরসভার বয়স ৩৪ বছর হলেও এতদিনে পৌরবাসীর যে নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল, বাস্তবে তা নিশ্চিত হয়নি। দীর্ঘদিন ধরে পৌর এলাকার মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়ে আছে।”

তিনি আরও বলেন, “সাভার পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করাই হবে আমার প্রধান লক্ষ্য। মেয়র হিসেবে নির্বাচিত হলে পৌরসভার প্রতিটি রাস্তার উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

খোরশেদ আলম নিজ নিজ এলাকার ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

“ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের ভবিষ্যৎ রক্ষার প্রতীক। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায্য ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   সাভার   কম্বল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close