মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আটঘরিয়ায় শ্রমিক দলের নির্বাচন উপলক্ষে আলোচনা সভা
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলা শ্রমিক দলের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ আসর পৌরসভার জালালের ঢালে পৌর শ্রমিক দলের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক শেখ রাজু আহমেদ সাদ্দাম হোসেন, চাঁদভা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিউল ইসলাম কিরণ ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী, মাজপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহাদ আলী, দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু, একদন্ত ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক জিল্লাল হোসেন।

আলোচনা সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আমাদের নেতা ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রত্যেক নেতাকর্মীকে প্রতিটি গ্রামের মা-বোন, চাচা-চাচি, খালা-ফুফুসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে গিয়ে হাবিব ভাইয়ের জন্য ধানের শীষে ভোট চাইতে হবে।”

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেন, “পাবনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী হাবিব ভাইকে বিজয়ী করাই আমাদের প্রধান লক্ষ্য। শ্রমিক দলের নেতাকর্মীদের পাড়া-মহল্লা, বাজার-ঘাট ও চায়ের দোকানে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করতে হবে। ইনশাল্লাহ, আমরা হাবিব ভাইকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবো।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আটঘরিয়া   শ্রমিক দল   নির্বাচন   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close