শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
জাতীয়
জাগতিক চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ন্যায় বিচার চাই : হাদির স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম
ওসমান হাদি

ওসমান হাদি

ইনকিলাম মঞ্চের প্রয়াত মুখপাত্র ওসমান হাদি হত্যার ন্যায় বিচার দাবি করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। ন্যায় বিচারকে তিনি জাগতিক সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে বলে উল্লেখ করেছেন।

শনিবার (১৬ জানুয়ারি) বিকাল চারটা ২৩ মিনিটে ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ‘রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। জাগতিক সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায় বিচার।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়। গেল ১২ ডিসেম্বর দুপুরে ঢাকা দক্ষিণ সিটির বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। 

পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাগতিক চাওয়া-পাওয়া   ন্যায় বিচার   হাদির স্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close