সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
ব্যালট পেপার নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে: আহমেদ আজম
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান অভিযোগ করে বলেছেন, “ব্যালট পেপার নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং একটি বিশেষ দলকে জেতানোর উদ্দেশ্যে নির্বাচন কমিশন বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে।”

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের মাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা দেখেছি নির্বাচন কমিশন অত্যন্ত বিতর্কিত কাজ করেছে। ব্যালটে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির প্রতীক ধানের শীষ এমন জায়গায় রাখা হয়েছে, যেখানে সিল দিয়ে ব্যালট ভাঁজ করলে সেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অথচ যে রাজনৈতিক দল অতীতে দুই, তিন বা চারটির বেশি আসন পায়নি, তাদের প্রতীক রাখা হয়েছে সবার উপরে।”

তিনি আরও বলেন, “অ্যালফাবেটিক্যাল ক্রম অনুযায়ী বিএনপি—বাংলাদেশ জাতীয়তাবাদী দল—‘বি’ দিয়ে শুরু হওয়ায় সবার উপরে থাকার কথা। অন্য দলের নাম নিচে থাকার কথা। তাহলে নির্বাচন কমিশন কেন এই বিতর্কিত সিদ্ধান্ত নিল? কোন ষড়যন্ত্রে মত্ত এই কমিশন?”

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলাদেশের মানুষ ও সরকার যেখানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে, সেখানে নির্বাচন কমিশন যদি এভাবে একটি বিশেষ দলকে জেতানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে সারা বাংলাদেশের মানুষ নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়াবে। জনগণ এই কমিশনকে ক্ষমা করবে না।”

অবিলম্বে ব্যালট পেপারের নকশা সংশোধনের দাবি জানিয়ে বলেন, “অতিদ্রুত নির্বাচন কমিশনের বোধোদয় হোক এবং এমনভাবে ব্যালট পেপার প্রকাশ করা হোক, যাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্যালট পেপার   ষড়যন্ত্র   আজম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close