শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আগামীর নীলফামারী হবে মডেল নীলফামারী : আহসান হাবীব লেলিন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, ‘সম্মিলিত উদ্যোগ, সামাজিক সম্প্রীতি ও টেকসই উন্নয়নের মাধ্যমে আগামীর নীলফামারীকে একটি মডেল নীলফামারী হিসেবে গড়ে তোলা সম্ভব।’

শুক্রবার (১৬ জানুয়ারি) নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।

প্রধান আলোচকের বক্তব্যে সভায় আহসান হাবীব লেলিন আরও বলেন, 

‘উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যাওয়াই সময়ের দাবি।’

প্রবীর গুহ রিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। 

শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘নীলফামারীর সার্বিক উন্নয়নে সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধভাবে কাজ করলে নীলফামারী হবে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত জেলা।’

ছবি প্রতিনিধি

ছবি প্রতিনিধি


সভায় বিশেষ অতিথি ছিলেন স্থপতি মাসুদুর রহমান খান, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক স্বাধীন ঘোষ, বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতা সুমন চক্রবর্তী, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব নারায়ন চন্দ্র রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক জুয়েল চন্দ্র রায়, গীতা সংঘের দীলিপ শিকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হিরম্ব কুমার রায় হিরু।  

অনুষ্ঠানের গীতা থেকে পাঠ করেন সোনারায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্র জিৎ রায় মিরু।

সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু মহাজোট, পূজা উদযাপন ফ্রন্ট, গীতা সংঘ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মডেল নীলফামারী   আহসান হাবীব লেলিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close