সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
দিঘিরপাড় বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
টঙ্গীবাড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাজারের দুধপট্টি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু।

তিনি বলেন, “বাজার ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সহযোগিতা অপরিহার্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ খান, দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম, উপপরিদর্শক মো. জাকির হোসেন, বাজার কমিটির সহ-সভাপতি আবুল কাশেম খান, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক জনি খান।

সভায় সভাপতিত্ব করেন দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু কাওসার সোহেল মিজি। তিনি বলেন, “দিঘিরপাড় বাজারকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভা সঞ্চালনা করেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিজুল হক মোল্লা।

এছাড়া বাজারের ব্যবসায়ী মো. মোক্তার হোসেন, নজরুল ইসলাম মোল্লা, শামীম মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজারে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে মতামত দেন।

সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বাজার কমিটি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  দিঘিরপাড়   আইনশৃঙ্খলা   সভা অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close