শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হোয়াইক্যংয়ে যৌথ অভিযান, মদসহ পাচারকারী আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:১১ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ১০:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় হাইওয়ে সড়কে নিয়মিত যৌথ তল্লাশি অভিযানে ৬ লিটার বাংলা মদ ও বহনকারী একটি অটোরিকশাসহ এক পাচারকারীকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র এ তথ্য নিশ্চিত করেন।

হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামসুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার ভেতর থেকে ৬ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মদ বহনকারী অটোরিকশাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আমতলী পাড়া এলাকার আব্দু শুক্কুরের পুত্র মো. জয়নাল আবেদীন (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক পাচারকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, মাদক ও অবৈধ পাচার রোধে হোয়াইক্যংসহ সীমান্তবর্তী ও মহাসড়ক এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং নিরাপত্তা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

কেকে/এলেএ


আরও সংবাদ   বিষয়:  হোয়াইক্যং   যৌথ অভিযান   পাচারকারী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close