শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে শহরের জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “জেলা পর্যায়ে একেবারে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি ও বাছাই কার্যক্রম শুরু করতে হবে। ভালো ও প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে দল গঠন করলে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্রকৃত নিবেদিত ও দক্ষ খেলোয়াড় বের করা সম্ভব। তাহলে আমরা দক্ষিণ এশিয়ায় সেরা দল হতে পারব। এরপর আমরা এশিয়া মহাদেশে সেরা দল হব। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে।”

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জামালপুর জেলা ফুটবল দল মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা ফুটবল দলের। প্রথমার্ধে উভয় দলই একাধিকবার গোলের সুযোগ পেলেও কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণাত্মকভাবে খেলে। প্রতিপক্ষের খেলোয়াড়কে নিয়মবহির্ভূত আঘাতের কারণে উভয় দলের দুইজন করে মোট চার খেলোয়াড়কে সতর্কতামূলক হলুদ কার্ড প্রদর্শন করেন রেফারি।

দ্বিতীয়ার্ধের ৯২ মিনিটে জামালপুরের ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবির হাসান একমাত্র গোলটি করেন। খেলায় ১-০ গোলে ময়মনসিংহকে পরাজিত করে জামালপুর। খেলার মাঠে ছিল সব বয়সী দর্শকের ভীড়।

টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি একই মাঠে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জাতীয় চ্যাম্পিয়নশীপ   ফুটবল টুর্নামেন্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close