সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে অসহায়দের পাশে ‘আস্থা মানব কল্যাণ সংগঠন’
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে শীতের কনকনে ঠান্ডায় মানবিকতার উষ্ণতা ছড়িয়ে দিয়েছে আস্থা মানব কল্যাণ সংগঠন। সংগঠনটির উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের আদর্শ বাজারে সংগঠনটির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন সেলিম ও যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন আস্থা মানব কল্যাণ সংগঠনের সভাপতি মো. আলমগীর আখন্দ, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি মো. মুজাহিদুল ইসলাম সাদা, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাদেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. কাজল মিয়া, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

শীতবস্ত্র বিতরণকালে এলাকার দরিদ্র, বয়স্ক ও শীতকাতর মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। তীব্র শীতের মধ্যে যখন নিম্নআয়ের মানুষগুলো কষ্টে দিন কাটাচ্ছেন, তখন এই মানবিক উদ্যোগ তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো জ্বালিয়ে দেয়।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। শীত মৌসুমে যেন কেউ অবহেলায় কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   সংগঠন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close