শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
ভর্তি জালিয়াতি ও প্রক্সি ঠেকাতে কঠোর অবস্থানে রাবি প্রশাসন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:৩৬ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ১১:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫/২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিটের মাধ্যমে শুরু হচ্ছে।

ভর্তি জালিয়াতি ও প্রক্সি ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয়বারের মতো রাজশাহী ক্যাম্পাসের বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর মোট ৪,০১৭টি আসনের বিপরীতে তিনটি ইউনিটে আবেদন করেছেন ২,৭২,৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘সি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১,২৬,২২৫ জন।

‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে। এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। আগামী শনিবার (১৭ জানুয়ারি) ‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে এবং শুক্রবার (২৪ জানুয়ারি) এক শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র: ৬৮,৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র: ১,১৯,০১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র: ১৭,৬৪৬ জন, খুলনা অঞ্চল: ২৩,৯০৯ জন রংপুর (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ): ৩৮,২৫৭ জন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র: ৫,৩০৫ জন

পরীক্ষার্থীদের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০টি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। অভিভাবকদের জন্য রাখা হয়েছে ১১টি টেন্ট এবং সুপেয় পানির ব্যবস্থা। সকাল সাড়ে ৯টার পর ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তায় বিএনসিসি, রোভার স্কাউট ও ফিজিক্যালি ডিজঅ্যাবল্ড ফোরামের সদস্যরা নিয়োজিত থাকবেন। প্রতিটি একাডেমিক ভবনের প্রবেশপথে বিএনসিসি, রোভার স্কাউট ও গার্ল গাইড সদস্যরা দায়িত্ব পালন করবেন। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মীদের পাশাপাশি ৬০ জন কোয়ান্টাম সদস্য ও স্বেচ্ছাসেবক কাজ করবেন। এছাড়া সিনেট ভবনের সামনে অস্থায়ী পুলিশ কন্ট্রোল বক্স স্থাপন করা হয়েছে।

ভর্তি জালিয়াতি ও প্রক্সি পরীক্ষায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরীক্ষার্থীদের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এ বছর একটিমাত্র প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারলে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা ডাউনলোড করা যাবে। অস্পষ্ট সেলফির কারণে যাদের প্রবেশপত্র ইস্যু হয়নি, তারা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত আইসিটি সেন্টারে যোগাযোগ করে সেলফি ও ছবি আপলোডের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষার হলে কোনো ধরনের মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাবি   প্রশাসন   প্রক্সি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close