রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় গরম পানিতে পড়ে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়ায় ওয়াসানাত নামের (৪) বছরের এক শিশু চুলার উপরে গরম পানির পাতিলে পরে শরীরের হাত-পা ঝলসে যাওয়া চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা একটি ভাড়া বাসায় চুলার উপরে গরম পানির পাতিলে পরে যায় ওই শিশুটি।

আহত অবস্থায় শিশুটিকে  ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়৷ বার্ণ ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা জানান শিশুর শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ ওয়াসানাত ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের পূর্ব পাড়ার আল আমিনের মেয়ে। 

শুক্রবার বাদ এশা ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শিশুটির জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷ তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/ এমএফএইচ









মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close