শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
ঐক্যবদ্ধ হলে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হবে নীলফামারী : শাহরিন ইসলাম তুহিন
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:৪৬ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ১০:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, ‘নীলফামারীর সার্বিক উন্নয়নে সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শুক্রবার (১৬ জানুয়ারি) নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আরও বলেন, ‘ঐক্যবদ্ধভাবে কাজ করলে নীলফামারী হবে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত জেলা।’

প্রবীর গুহ রিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

সভায় তিনি বলেন, ‘সম্মিলিত উদ্যোগ, সামাজিক সম্প্রীতি ও টেকসই উন্নয়নের মাধ্যমে আগামীর নীলফামারীকে একটি মডেল নীলফামারী হিসেবে গড়ে তোলা সম্ভব।’

আহসান হাবীব লেলিন আরও বলেন, ‘উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যাওয়াই সময়ের দাবি।’

সভায় বিশেষ অতিথি ছিলেন স্থপতি মাসুদুর রহমান খান, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক স্বাধীন ঘোষ, বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতা সুমন চক্রবর্তী, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব নারায়ন চন্দ্র রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক জুয়েল চন্দ্র রায়, গীতা সংঘের দীলিপ শিকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হিরম্ব কুমার রায় হিরু।  

অনুষ্ঠানের গীতা থেকে পাঠ করেন সোনারায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্র জিৎ রায় মিরু।

সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু মহাজোট, পূজা উদযাপন ফ্রন্ট, গীতা সংঘ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঐক্যবদ্ধ   শান্তিপূর্ণ   সমৃদ্ধ নীলফামারী   শাহরিন ইসলাম তুহিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close