সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
উত্তরায় অগ্নিকাণ্ডে বাবা–ছেলেসহ ঈশ্বরগঞ্জের তিনজন নিহত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ১০:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনা শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে ঘটে।

নিহতরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে হিসান উদ্দিন রাহাব (১৭) এবং ভাতিজি রোদেলা (১৪)।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, হারিছ উদ্দিন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে তারা পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

অগ্নিকাণ্ডে হারিছ উদ্দিনের স্ত্রী ও দুই ছেলে এবং শহীদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তান—শিউলী আক্তার ও চার বছর বয়সী উমর উদ্দিন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ১০টায় জানাজা শেষে বাবা–ছেলেসহ তিনজনকে পাশাপাশি দাফন করা হবে। পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে, প্রতিবেশী ও আত্মীয়স্বজন বাড়িতে ভিড় করছেন।

নিহতের চাচা নজরুল ইসলাম বলেন, “হারিছ উদ্দিন খুব ভালো ছেলে ছিলেন। এমন মর্মান্তিক মৃত্যু কল্পনাও করতে পারিনি। বাবা–ছেলেসহ একসঙ্গে তিনজন মারা যাওয়ায় পরিবারটির অপুরণীয় ক্ষতি হয়েছে।”

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যরা জানিয়েছেন, এমন হৃদয়বিদারক ঘটনা পুরো ইউনিয়নকে স্তব্ধ করে দিয়েছে এবং শোকাহত পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  উত্তরায় অগ্নিকাণ্ড   বাবা ছেলে   তিনজন নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close