মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ২:০৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব এলাকায় ডাকাতি প্রস্ততিকালে ৭ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্র ছোড়া, চাপাতি, লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়।  

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৯টায় সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছেলেন বলে জানা গেছে। 

আটককৃত ডাকাতরা হলো মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন( ১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন(২২) ।

জানা যায়, এশিয়ান হাইওয়ে (মদনপুর -জয়দেবপুর) সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সংঘবদ্ধ ডাকাত দল সন্ধ্যা নামার পর থেকে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। 

এছাড়াও নিয়মিত বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করে ডাকাতরা সর্বস্ব লুট করা হচ্ছে। সিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেলেন। এসময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়া সময় টর্চ লাইট জঙ্গলের দিকে জ্বালাতেই ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। 

পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধরে গণধোলাই দেয়। এলাকাবাসীর গণধোলাইকালীন সময়ে ডাকাতদের পুলিশ গাড়িতে করে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরও ইট পাটকেল নিক্ষেপ করে। 

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুদ্ধ মানুষ তাদের গণধোলাই দেওয়ায় তারা আহত হয়েছে, আটকদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close