রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
অপসাংবাদিকতার স্বীকার হয়েছি, ইসির শোকজের উত্তরে মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:১৬ এএম
মামুনুল হক

মামুনুল হক

আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া কারণ দর্শানোর নোটশের উত্তর দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নোটিশের লিখিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

এ ব্যাপারে গণমাধ্যমকে মামুনুল হক জানান, তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অপসাংবাদিকতার স্বীকার হয়েছেন বলে ইসিকে জানিয়েছেন তিনি।
 
মামুনুল হক বলেন, ‘কমিশনে বলেছি- আমি গণভোটে ‘হ্যা’ ভোট দেয়ার জন্য লিফলেট দিয়েছি। কিন্তু নিজস্ব আসনের জন্য কোনো প্রচারণা চালাইনি। লিখিত জবাবের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।’
 
গত বুধবার (১৪ জানুয়ারি) সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় ইসি।
 
নোটিশে বলা হয়, আপনি মো. মামুনুল হক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আপনি গত ১৩ জানুয়ারি বিকেল ৫টায় অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন মর্মে ঢাকা পোস্ট অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
 
ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের (১২ ফেব্রুয়ারি) তিন সপ্তাহ সময়ের আগেই নির্বাচনি প্রচার-প্রচারণা, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর বিধি ৩ ও ১৮’-এর লঙ্ঘন।
 
এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অপসাংবাদিকতার স্বীকার   ইসির শোকজ   মামুনুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close