সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে এতিমখানায় শীতবস্ত্র ও খাবার বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তীব্র শীত নিবারণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে ও শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া মদিনাতুল উলুম নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদরাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’-এর সদস্যরা জানান, জনতার ঈশ্বরগঞ্জের আয়োজনে ও এফএসএমএম সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এতিমখানায় শীতবস্ত্র ও খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং অর্থ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে দেশ ও জাতির শান্তি কামনায় এবং আয়োজকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন কুল্লাপাড়া মদিনাতুল উলুম নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শাহ আলম।

এতে জনতার ঈশ্বরগঞ্জের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হকের সভাপতিত্বে এবং অ্যাডমিন আরিফুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এফএসএমএম-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক শেখ আমজাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএসএমএম-এর সহসভাপতি লায়ন মো. ইউসুফ আলম (নয়ন), ব্রিটিশ ‘ল’ গ্র্যাজুয়েট (যুক্তরাজ্য) ব্যারিস্টার সোহেল রানা রাজ, জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা মণ্ডলী ও পরিচালনা কমিটির সদস্য লায়ন সৈয়দ মোশাররফ সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনতার ঈশ্বরগঞ্জের অ্যাডমিন মিজানুর রহমান, মডারেটর ফারুক মন্ডল, মোস্তাকিম, সানোয়ার ইসলাম আশিক, মশিউল আলম সোহাগ ও মাজহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও এতিমখানার প্রতিষ্ঠাতা ব্যক্তিবর্গ ও স্থানীয়রা কর্মসূচিতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ আমজাদ আলী বলেন, “সমাজে অনেক অসহায় এতিম শিশু রয়েছে। আমরা যারা বিত্তবান, তাদের এগিয়ে আসতে হবে। বর্তমানে যুবকদের অবদান অনেক বেশি। জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনে অনেক যুবক রয়েছে—তাদের একসঙ্গে কাজ করতে দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। সমাজের ভালো কাজে তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পাশে থাকব।”

বক্তারা বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   এতিমখানা   শীতবস্ত্র   খাবার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close