শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
আন্তর্জাতিক
উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:৫১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উগান্ডার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধীদলীয় প্রার্থী ও জনপ্রিয় নেতা ববি ওয়াইনকে তার নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ববি ওয়াইনের দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম দাবি করছে, এই ঘটনার পর থেকে তার অবস্থান এখনও অজানা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশটিতে ভোট গ্রহণ হয়। এবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখনও এ ঘটনার কোনো প্রতিক্রিয়া দেয়নি। ববি ওয়াইন, যিনি আগে জনপ্রিয় পপ তারকা ছিলেন, এখন দেশের শীর্ষ বিরোধী নেতা। নির্বাচনি প্রচারে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে চ্যালেঞ্জ দিয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, এনইউপির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, সামরিক বাহিনী এবং নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছেন, তবে ববিকে বাস্তবে তুলে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

ভোটের পর ববি সামাজিক মাধ্যমে লিখেছেন, বৈধ ভোটারের চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। এ বিষয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  উগান্ডা   হেলিকপ্টা অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close