শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
জাতীয়
পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:২৩ পিএম
আব্দুর রহমানেল মাছউদ

আব্দুর রহমানেল মাছউদ

নির্বাচন কমিশন (ইসি) দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে। নতুন ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন হবে না।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, 

‘পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন হবে না। তবে ইন কান্ট্রি বা দেশের অভ্যন্তরে পরিবর্তনসহ প্রার্থীর নাম রাখার বিষয়টি বিবেচনাধীন।’

রহমানেল মাছউদ জানান, বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

এর পূর্বে, গেল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে প্রবাসে পোস্টাল ব্যালটের উন্মুক্ত ব্যবহারে উদ্বেগ জানায় বিএনপি। সেই সাথে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে মার্কার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম রাখার প্রস্তাব তুলে ধরে দলটি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পোস্টাল ব্যালট   ডিজাইন পরিবর্তন   ইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close