মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দখল ও চাঁদাবাজমুক্ত মোংলা গড়তে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দখলবাজ ও চাঁদাবাজমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য মোংলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। 

তিনি বলেন, ‘দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি থেকে দেশকে মুক্ত করতেই এই গণভোট, আর পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।’

শনিবার (১৭ জানুয়ারী) সকাল ১০টায় বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাগেরহাট-৩ আসনের তরুণ ভোটারসহ সর্বস্তরের জনগণকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

অ্যাডভোকেট ওয়াদুদ সাধারণ ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা কি সত্যিই বাংলাদেশের পরিবর্তন চান না?’ 

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া। এমন রাষ্ট্র আমরা চাই না, যেখানে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়, নাগরিক অধিকার পদদলিত হয় এবং গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন হয়। নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে।’

গণসংযোগে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. কোহিনুর সরদার বলেন, ‘হ্যাঁ মানেই স্বাধীনতা, না মানেই ফ্যাসিবাদ। যারা পুরোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত, তারাই কেবল না-এর পক্ষে অবস্থান নিতে পারে।’ 

তিনি জনগণকে সতর্ক থেকে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর জামায়াতে ইসলামীর আমীর এমএ বারী, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মনিরুজ্জামান, পৌর সেক্রেটারি সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মো. হোসেনসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, ‘দখল, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই গণভোট ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।’ 

তারা আশা প্রকাশ করেন, মোংলাবাসী সচেতন সিদ্ধান্তের মাধ্যমে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে রায় দেবেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  দখল   মোংলা   হ্যাঁ   ভোট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close