সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নবীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পৌরসভার অন্তর্গত দোলাবাড়ি গ্রামের নিকট বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী প্রান্তিক বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শামীম ওসমান (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে দুর্ঘটনাঘটে।

শামীম উপজেলার ভোলাচং গ্রামের পালপাড়ার বাসিন্দা। মোটরসাইকেলের অপর আরোহী মাছুদ (২৪) নামের যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি পালপাড়ার খোকন মিয়ার ছেলে। 

নবীনগর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শামীমের 
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম ঘটনা স্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত খোকনকে নবীনগর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। 

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. রোকসানা জানান, শামীম নামের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে স্পট ডেড ঘোষণা করা হয়। 

কেকে/এমএফ






মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close