শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বুড়িচংয়ে ভাতিজার দায়ের কোপে চাচা–চাচি হাসপাতালে
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আহতদের পরিবার এ অভিযোগ জানান।

হামলায় আহতরা হলেন— বুড়িচং থানার ষোলনল ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল মান্নান (৬০) এবং তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। এ ঘটনায় আহত আব্দুল মান্নানের ছেলে তারেকুজ্জামান অপু বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ মারধরের ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন— আহত আব্দুল মান্নানের ভাই আব্দুল হান্নান, তার স্ত্রী তাসলিমা আক্তার এবং ভাতিজা আতিকুজ্জামান অভি ও মো. ফারুক। অভিযোগে আতিকুজ্জামান অভিকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।

আহতদের পরিবার জানায়, সম্পত্তি নিয়ে বিরোধ ও চলাচলের রাস্তায় নির্মাণসামগ্রী রাখার বিষয়ে কথা বলতে গেলে আব্দুল মান্নানকে তার ভাতিজা আতিকুজ্জামান অভিসহ অন্যান্য অভিযুক্তরা মারধর করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে একই দিন রাতে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হোসনেয়ারা বেগম বলেন, “আমি তাদের মায়ের বয়সী। অথচ ছেলেগুলো আমার হাত ও মাথায় দিয়ে আঘাত করেছে। আমার স্বামীকেও মারধর করেছে। আজ চারদিন আমরা হাসপাতালে। আমার একমাত্র ছেলে—সুযোগ পেলে ওরা আমার ছেলেকে মারধর করবে।”

মা–বাবাকে মারধরের বিচার চেয়ে তারেকুজ্জামান অপু বলেন, “প্রতিবেশীরা না থাকলে তারা আমার মা–বাবাকে মেরেই ফেলত। আমরা বিচার চাই, কিন্তু বিচার পাব কোথায়?”

অভিযোগের তদন্ত কর্মকর্তা বুড়িচং থানা পুলিশের উপপরিদর্শক রাকিবুল হাসান বলেন, “অভিযোগটি আমার কাছে রয়েছে। সরেজমিনে তদন্তে যাব। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   ভাতিজা   দায়ের কোপ   হাসপাতাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close