শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
জীপ-বাইক মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে জীপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল উদ্দিন (৩৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৮) গুরুতর আহত হন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার নানুপুর-খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শাকিল খিরাম ইউনিয়নের বাতান বাপের বাড়ির আব্দুল কাদেরের পুত্র। আহত আলাউদ্দিন আনোয়ারা উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনগত সহায়তার কথা জানান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, “আমরা খবর পেয়েছি। পরে লাশ উদ্ধার এবং আহতকে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। নিহতের পরিবারের পক্ষথেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জীপ   বাইক   সংঘর্ষ   যুবক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close