শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়া স্বেচ্ছাসেবক লীগের সোহাগ মেম্বার গ্রেফতার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আহসান হাবিব ভূইয়া সোহাগ মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম। 

তিনি জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আহসান হাবিব ভূইয়া সোহাগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দেবিদ্বার থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত সোহাগ মেম্বার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আছাদনগর গ্রামের নসু মিয়া ভূইয়ার ছেলে। তিনি বর্তমানে মালাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মালাপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম জানায়, ‘দেবিদ্বার থানার একটি মামলার ভিত্তিতে আহসান হাবিব ভূইয়া সোহাগ মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   স্বেচ্ছাসেবক লীগ   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close