সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
বানারীপাড়া শ্রীগুরু সংঘের কমিটি গঠন
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:১৪ পিএম আপডেট: ১৭.০১.২০২৬ ১:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ শ্রীগুরু সংঘ, কেন্দ্রীয় আশ্রমের আওতাধীন বরিশালের বানারীপাড়া শাখা সংঘের কমিটি গঠন করা হয়েছে।


শুক্রবার (১৬ জানুয়ারি) বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী বনিক বাড়ির শ্রীগুরু মন্দির প্রাঙ্গণে একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শাখা সংঘের সদস্যদের উপস্থিতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নবনির্মিত কমিটি ঘোষণা করা হয়।


শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সাংগঠনিক সম্পাদক, বন্দর বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বাবু ভক্ত কর্মকারকে সভাপতি এবং বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জহর সাহাকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি বানারীপাড়া শাখা সংঘের দীর্ঘদিনের দ্বিধা-বিভক্তির অবসান ঘটানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।


বানারীপাড়া শ্রীগুরু সংঘের নবনির্বাচিত কমিটি গঠনে ও দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে শাখা সংঘকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। তার এই অসামান্য অবদানে শাখা সংঘের সকল সদস্য ও ভক্তবৃন্দের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


রিয়াজ মৃধা বলেন, “জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই এলাকায় কোনো বৈষম্য থাকবে না। একটি ঐক্যবদ্ধ ও অসাম্প্রদায়িক বানারীপাড়া বিনির্মাণে আমি এবং আমার দল সার্বক্ষনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”


কথা প্রসঙ্গে ভক্ত কর্মকার জানান, শ্রীগুরু সংঘের মূলনীতি হলো সত্য, সেবা, নীতি ও ধর্ম—এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে আদর্শ জীবনযাপন এবং মানবজাতির কল্যাণ সাধন করা। এর প্রধান উদ্দেশ্য হলো সঙ্ঘ শক্তির প্রতিষ্ঠা, আদর্শ গৃহস্থ জীবন গঠন এবং ভক্তদের মধ্যে ভাব বিনিময়। শাখা সংঘ কর্তৃক আয়োজিত আসন্ন বাৎসরিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।


কমিটি ঘোষণার পর সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক জহর সাহার বন্দর বাজারের কাপড়ের দোকানে এক মিলনমেলায় পরিণত হয়। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


শনিবার (২ ফেব্রুয়ারি) সবার মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।


কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বানারীপাড়া   শ্রীগুরু সংঘ   কমিটি গঠন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close