শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
সালাহউদ্দিন
ইসি ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ২:৫৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের নেতা শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে আমরা সেই কর্মসূচি স্থগিত করেছি।”

তিনি বলেন, “নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল এটিকে আমাদের দুর্বলতা হিসেবে ভেবেছে। কিন্তু এটি দুর্বলতা নয়, এটি আমাদের ভদ্রতা। এরপর থেকে নির্বাচন কমিশন ও একটি দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং নানা কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে, আমরা সে সুযোগ দেবো না।”

বিএনপির এই নেতা আরও বলেন, “যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ইসি   নির্বাচন   সালাহউদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close