শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পত্নীতলা ব্যাটালিয়নের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন, ১৪ বিজিবি জোয়ানেরা।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ভোররাতে ধামইরহাট উপজেলার চকিলাম ও কালুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চকশবুল এলাকার একটি সরিষা ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ হাজার ৬০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৯ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, উস্তমবাদ এলাকায় অভিযান পরিচালনা করে একটি পাকা রাস্তা থেকে ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ জব্দ করা হয়। তবে দুটি অভিযানের কোনোটিতেই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদক ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পত্নীতলা ব্যাটালিয়ন, ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় যেমন পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”

জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   ব্যাটালিয়ন   পৃথক অভিযান   মাদকদ্রব্য উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close