রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লালমনিরহাটে শীতার্ত মানুষের পাশে করিম-বানু ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে করিম-বানু ফাউন্ডেশন।

গতকাল ফাউন্ডেশনটির উদ্যোগে সদর উপজেলার চর খারুয়ার গ্রামের কয়েকশ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

তীব্র শীতের কারণে গ্রামাঞ্চলের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন যখন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, তখন তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

তারা আরও জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো করিম-বানু ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পর্কে করিম-বানু ফাউন্ডেশনের কর্ণধার ইউসুফ হোসেন বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতির মাত্রা ভিন্ন। আমরা এবার পরিকল্পনা করে দেশের অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে দিচ্ছি কম্বল। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close