মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
কাপাসিয়ায় ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্মক সমর্থন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় নেতৃত্বশূন্য আ.লীগের ৪ শতাধিক নেতাকর্মী বিএনপিকে সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। 

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামে তারা আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।

বিএনপি সাবেক প্রয়াত চেয়ারপারসন ও তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে স্থানীয় ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় আ.লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিএনপিকে সমর্থন জানান।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুল আলম ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন। 

সাহাদাতুজ্জামান মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল বাতেনের বাড়ি আঙ্গিনায় আয়োজিত মিলাদ মাহফিল ও অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সোলায়মান মোল্লা, কাপাসিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার, বিএনপি নেতা সাব্বির আহমেদ, খালেদ হোসেন খান, ৫ নম্বর ওয়ার্ড আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন সেলিম, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মোল্লা মেম্বার, উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক দীলিপ, যুবদল নেতা মোস্তাক আহমেদ, পরাগ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল প্রমুখ।

উপস্থিত আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের ৪ শতাধিক নেতাকর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতি পূর্ণ সমর্থন জানান।

উপজেলা বিএনপি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘বিজয় আমাদের সুনিশ্চিত। দল সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহিলাদের বয়স্ক ভাতা ও বিধবা ভাতার সংখ্যা বাড়ানো, এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ন্যায্য পারিশ্রমিক পাবে। বড় বড় ব্যবসা কেন্দ্রের পাশাপাশি সাধারণ মানুষ ছোটখাটো পুঁজি খাটিয়ে ব্যবসা পরিচালনা করে স্বাবলম্বী হতে পারবেন। তাতে জায়গা জমির দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের শিক্ষা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা হবে।’ 

আগামী নির্বাচনে সমাজের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সমর্থন প্রদানকারী নেতৃবৃন্দ বলেন, ‘স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থন জানানো সমাজের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আমাদের অর্জিত স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। তাই দেশ বিরোধী চক্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’ 

সবাইকে বিগত দিনের প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   আ.লীগ   বিএনপি   সমর্থন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close