শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:২০ পিএম আপডেট: ১৭.০১.২০২৬ ৪:৪৭ পিএম

আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বুড়িচং উপজেলায় এতিম, বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার, মসজিদ ও খানকা শরীফ প্রাঙ্গণে ৫০ জন শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করে এতিম শিশু জেহাদ জানায়, কয়েকদিনের প্রচণ্ড শীতে রাতে ঠিকমতো ঘুমাতে পারছিল না। এখন কম্বল পেয়ে স্বস্তিতে ঘুমাতে পারবে। আরেক এতিম শিশু বলেন, আলোকিত যুব উন্নয়ন সংস্থার এই উদ্যোগে তারা খুবই খুশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।

আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সভাপতিত্বে এবং এডভোকেট মোহাম্মদ জাফর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাজী মো. খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তানভীর হোসেন বলেন, ‘ভালো কাজে ব্যস্ত থাকাই সৌভাগ্যের নিদর্শন। মানুষের পরিচয় তার কাজের মধ্য দিয়েই প্রকাশ পায়। তিনি আলোকিত যুব উন্নয়ন সংস্থা ও জাহাঙ্গীর আলম জাবিরের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কেকে/এমএফ




মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close