শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
মৌলভীবাজারে শকুন উদ্ধার, বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার নাজারিবাদ ইউনিয়নের দুগর গ্রামে গাছের ডালের সঙ্গে আটকে থাকা একটি শকুন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে শকুনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে শকুন পাখিটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জানা যায়, শুক্রবার বিকেলে এলাকাবাসী লক্ষ্য করেন একটি বড় আকারের পাখি গাছের ডালের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং উড়তে পারছে না। পরে তারা দেখতে পান, পাখিটির একটি পা গাছের ডালের সঙ্গে আটকে আছে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী পাখিটিকে নিরাপদে নামানোর সিদ্ধান্ত নেন এবং সম্মিলিতভাবে চেষ্টা করে গাছ থেকে পাখিটিকে নামাতে সক্ষম হন।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দা আউলিয়া মিয়া রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে রাত ১০টার দিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। তারা পাখিটিকে শনাক্ত করে শকুন হিসেবে নিশ্চিত করেন এবং পরে সেটিকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে আসেন। পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘কোনো বন্যপ্রাণী দেখলে তা হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন থাকতে হবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   শকুন উদ্ধার   বন বিভাগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close