সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নীলফামারীতে উন্নয়ন মঞ্চের মতবিনিময় সভা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নীলফামারীর শিক্ষা ব্যবস্থা ও সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) সদর উপজেলার ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মেসবাহুল হকের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন। তিনি বলেন, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ জন্য স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উপযোগী দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শাহরিন ইসলাম তুহিন জানান, নীলফামারীর সার্বিক উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা জাসাসের সভাপতি আওরঙ্গজেব সুজন, মো. আবু সাঈদ চৌধুরী, মো. আশরাফুজ্জামান জুয়েল, মো. আব্দুল আজিজ, পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বাদল এবং টুপামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল ওহাব খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন উত্তর চওড়া বড়গাছা স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. আব্দুস সামাদ এবং পবিত্র গীতা পাঠ করেন শ্রী গনপতি রায়।

মতবিনিময় সভায় নীলফামারী সদর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   মতবিনিময় সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close