রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কক্সবাজারে বনবিভাগের কর্মীকে প্রাণনাশের হুমকি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কয়েক বছর আগে উখিয়া রেঞ্জে বনকর্মী সাজ্জাদকে হত্যার ঘটনার পর এবার উখিয়া রেঞ্জের সদর বিট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানকে টার্গেট করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অফিসের এই কর্মকর্তাকে টেলিফোন ও হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি উখিয়া রেঞ্জ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে ‘অগ্রযাত্রা’ পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী নুর মোহাম্মদ তাকে রেঞ্জ থেকে সরিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেন বলে একটি ভিডিও বার্তায় জানান বিট কর্মকর্তা আব্দুল মান্নান। কয়েক বছর আগে বনকর্মী সাজ্জাদকে নির্মমভাবে হত্যার ঘটনার কারণে তার জীবননাশের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের ধারণা।

বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “দায়িত্ব পালনকালে তিনি একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এসব অভিযানের সময় সাংবাদিক পরিচয়দানকারী নুর মোহাম্মদ তাকে কাজে বাধা প্রদান করেন। গত বছরের ২৪ নভেম্বর উখিয়া সদর বিটে অভিযান চলাকালে বাধা দেন নুর মোহাম্মদ। পরে স্থানীয় জনতার সহায়তায় তিনি পালিয়ে গেলে তার ক্যামেরাম্যান পরিচয়দানকারী উখিয়ার খয়রাতি পাড়া এলাকার হাবিবুল্লাহর ছেলে রাসেলকে আটক করা হয়।”

অভিযানে বাধা প্রদান ও বনের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে বন আইনে নিজে বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় (মামলা নং ৫৩/২০২৫–২০২৬)। মামলার আসামিরা হলেন—রাজাপালং ইউনিয়নের রাসেল (২৩), একই ইউনিয়নের মুবিন উল্লাহর ছেলে সাংবাদিক পরিচয়দানকারী নুর মোহাম্মদ (৩৪), পালংখালী ইউনিয়নের আব্দুল মাবুদের ছেলে মফিজ উদ্দিন এবং রাজাপালং ইউনিয়নের আব্দুল বারীর ছেলে ছৈয়দ আলম।

বিট কর্মকর্তা আরও জানান, বনের জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণে নুর মোহাম্মদ বিভিন্ন উপায়ে তাকে হুমকি দিয়ে আসছে।

তিনি বলেন, “গত বছরের ১৮ জুন থেকে দায়িত্ব পালনকালে তিনি মোট ৮৫টি অভিযান পরিচালনা করেছেন। এ সময় ৭০টি বন মামলা দায়ের করা হয়েছে, অবৈধ মাটি কাটার দায়ে চারটি ডাম্পার ও অবৈধ কাঠ পাচারের সময় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৪০টির বেশি বনভিত্তিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বন এলাকায় থাকা ১ হাজার ৫৫০টি অবৈধ বিদ্যুৎ মিটার সংযোগ বিচ্ছিন্নের প্রস্তাব দেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ৬, ১৩ ও ১৯-এ প্রায় ১ হাজার ৫০টি অবৈধ দোকানঘর উচ্ছেদের প্রস্তাবও দেওয়া হয়েছে। এসব কারণে একটি চক্র তাকে এখান থেকে সরানোর চেষ্টা করছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বনের জমি উদ্ধার করতে গিয়ে আব্দুল মান্নান আগেও নানা সমস্যার মুখে পড়েছেন। বর্তমানে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রস্তাব দেওয়ায় প্রভাবশালী মহল তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “যারা বনের জমি অবৈধভাবে দখল করবে তাদের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বনকর্মীদের হুমকি দিলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   বনবিভাগ   প্রাণনাশের হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close