সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামানের (পিপিএম) নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন, উপ-পরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। 

এসময় ৩ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত (অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ) ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার সদর ইউনিয়নের নাইঘর উত্তরপাড়া এলাকার তারু মিয়ার ছেলে মাহবুব আলম, জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার জিরুইন এলাকার মৃত. সোনা মিয়ার ছেলে মো. নায়েব আলী ও একই এলাকার জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. নসু মিয়ার ছেলে মো. আল আমিন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘গ্রেফতারকৃত তিনজনই বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   আসামি   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close