মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে এসএসসি-২০২৬ প্রস্তুতি ব্যাচের মা সমাবেশ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি-২০২৬ প্রস্তুতি ব্যাচের শিক্ষার্থীদের পড়াশোনায় শৃঙ্খলা, নিয়মিততা ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ‘পাঠোন্নতি ও সময়ানুবর্তিতা’ শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নে স্টাডি কেয়ার বিদ্যাপীঠ এন্ড কোচিংয়ের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্টাডি কেয়ার বিদ্যাপীঠ এন্ড কোচিংয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের শিক্ষক গোলাম মীর্জার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও লেখক সুদীপ্ত শামীম।

এতে আরও বক্তব্য দেন শিক্ষক সাদিকুল ইসলাম, প্রস্তুতি ব্যাচের শিক্ষার্থী মোস্তাকিম রহমান মানিক, আল-মামুন সরকার, লিথুন মিয়া, রাফিয়া আক্তার রিমা, মোছা. রাণী আক্তার ও মোছা. মনিষা জান্নাতসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে অভিভাবকদের, বিশেষ করে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষিত ও সচেতন জাতি গঠনের ভিত্তি গড়ে ওঠে মায়ের সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে। সন্তানের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনায় মায়েদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

মা সমাবেশে এসএসসি-২০২৬ প্রস্তুতি ব্যাচের শিক্ষার্থী ও তাদের মায়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   এসএসসি   সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close