মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পর্যটকদের ভোগান্তি কমানো ও সময় সাশ্রয়ের লক্ষ্যে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরে প্রবেশের জন্য ই-টিকিটিং সেবা চালু করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ষাটগম্বুজ মসজিদের প্রধান ফটকে এই সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক লাভলী ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, বাগেরহাট জাদুঘরের কাস্টুডিয়ান মো. জাহেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ই-টিকিটিং সেবার মাধ্যমে আধুনিক ব্যবস্থাপনায় দর্শনার্থীদের প্রবেশ আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন শেষে ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, “ই-টিকিটিং সেবা চালুর ফলে দর্শনার্থীদের সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে। এটি পর্যটন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, বাগেরহাটের পর্যটন শিল্পের বিকাশে ষাটগম্বুজ মসজিদসহ প্রাচীন আমলের যেসব স্থাপনা রয়েছে, সেগুলোর স্থাপত্যশৈলী অনুসরণ করে নতুন স্থাপনা নির্মাণ করা গেলে বাগেরহাটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”

তিনি বলেন, “ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার পর্যটকদের আকৃষ্ট করবে এবং আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রেও বাগেরহাট নতুনভাবে পরিচিতি পাবে।”

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেন, “বিশ্ব ঐতিহ্য এসব স্থাপনাকে আরও দর্শনার্থীবান্ধব করতে সরকার কাজ করছে। ই-টিকিটিং সেবার মাধ্যমে স্বচ্ছতা ও সেবার মান বাড়বে। এতে প্রতি বছর দেশ-বিদেশের পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ষাটগম্বুজ মসজিদ   বাগেরহাট   ই টিকিটিং   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close