সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে তারা ইতিমধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরী ও ইন্সটিটিউটের শহীদ সুভাষ হলে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই যেখানে জুলাই সনদের মাধ্যমে আগামী ১০০ বছরের বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। প্রায় ১৪০০ ছাত্র-জনতা যে লক্ষ্যে জীবন দিয়েছে, হাজার হাজার আহত হয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে—গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দলের উদ্যোগে। সেই সনদের পক্ষেই আজকের গণভোট বাংলাদেশকে বদলে দেয়ার জন্য।”

একসময় সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই তাদের ধর্মীয় উৎসব পালনে বাধাগ্রস্ত হয়েছে—মন্তব্য করে উপদেষ্টা আদিলুর বলেন, “শাপলা চত্বরে সমাবেশের ওপর হামলা ও ম্যাসাকার হয়েছে। সেই দিনগুলো আর চাই না। অন্তবর্তী সরকার চায় সমস্ত ধর্মের মানুষ, সমস্ত নৃ-গোষ্ঠীর মানুষ যেন তাদের ধর্মীয় সাংস্কৃতিক সমস্ত কিছু চর্চা করতে পারে।”

সভায় উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি সকালে স্বপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ‘হ্যাঁ’ ভোটে সিল দিয়ে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের পছন্দের রাজনৈতিক ব্যক্তিদের সংসদে পাঠাতে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে একটি জনসচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদী। এছাড়া সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ‘হ্যাঁ’ ভোট   আদিলুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close