শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর সীমান্ত এলাকায় একটি সরিষা ক্ষেতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় কাশির সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে নগরীর উপকণ্ঠে দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ২৬ বোতল ইস্কাফ-সি ভারতীয় সিরাপ, ৩ বোতল ফেনসিডিল এবং ৯ বোতল টাপেন্টাডল সিরাপসহ মোট ৩৮ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ করে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, জব্দকৃত নিষিদ্ধ ভারতীয় সিরাপ আইনানুগ প্রক্রিয়ায় দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

কেকে/এলএ 


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী সীমান্ত   বিজিবির অভিযান   ভারতীয়   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close