শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
কালীগঞ্জে হোটেলে প্রাণ গেল ব্যবসায়ীর, নারীসহ গ্রেফতার ৩
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার একটি হোটেলের ভেতরে সামান্য বিষয় নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা এবং পরে মারধরের ঘটনায় লিটন ঘোষ ওরফে কালী (৬০) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বালীগাঁও এলাকার বৈশাখী হোটেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

নিহত লিটন ঘোষ কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চান্দাইয়া ঘোষপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত. নির্মল ঘোষের ছেলে। 

গ্রেফতারকৃতরা হলেন একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালীগাঁও গ্রামের স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা বেগম (৪৪) ও ছেলে মাসুম মিয়া (২৮)।

ওসি জানায়, ‘হোটেলে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা লিটন ঘোষের ওপর কিল-ঘুষি ও ধারালো নির্মাণ সরঞ্জাম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।

হোটেলটির কর্মচারী সম্রাট জানায়, ‘দুপুরে মাসুম মিয়া হোটেলে এসে এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তার বাবা-মা ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি শান্ত করতে মালিক লিটন ঘোষ এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।’

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন বলেন, ‘রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  কালীগঞ্জ   হোটেল   প্রাণ   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close