রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস)-এর উদ্যোগে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী কলোনি ও বাঘমারা গ্রামের গরিব ও অসহায় নারী-পুরুষদের মাঝে বিনামূল্যে ৬টি গাভী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে গাভী বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “এটি শুধুমাত্র একটি সহায়তা নয়, বরং অসহায় মানুষের আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার একটি কার্যকর উদ্যোগ। এই গাভী বিতরণ কর্মসূচি সুবিধাবঞ্চিত পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাইম হোসেন, ইউপি সদস্য বকুল হোসেন এবং নবারণ ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নুরে আলম শিবু। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মুঞ্জুরুল ইসলাম, আবু সাঈদ আশরাফ আলী, রিয়াজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপকারভোগী হিসেবে ঘোলাগাড়ী কলোনি ও বাঘমারা গ্রামের হাজেরা বেগম, লাভলী খাতুন, বাদশা মিয়া ও বাবুল ইসলাম ইউনুসসহ মোট ৬ জনের হাতে গাভী তুলে দেন অতিথিবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   গরিব   অসহায়   বিনামূল্যে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close