সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নেত্রকোনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। এ সময় জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য জাতীয় পার্টি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আল আমিন, সহসভাপতি শাজাহান মিয়া, দপ্তর সম্পাদক জুলহাস মিয়াসহ শতাধিক নেতাকর্মী। 

সদ্য যোগদানকারী নেতাকর্মীরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডা. আনোয়ারুল হকের পক্ষে কাজ করার লক্ষ্যে তারা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। তারা আশা প্রকাশ করেন, বিএনপির সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ডা. আনোয়ারুল হক বলেন, তারেক রহমান বলেছেন—আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে স্বাগতম। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। ১৯৭১ সালের চেতনাকে বুকে ধারণ করে ২০২৪-এর আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা আরও এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই।"

কেকে/এলএ 


আরও সংবাদ   বিষয়:  নেত্রকোনা   জাতীয় পার্টি   বিএনপিতে যোগদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close