শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
রাজশাহীতে পৃথক পৃথক অভিযানে মাদকসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীতে পৃথক পৃথক অভিযানে মাদকসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

এসময় তাদের কাছ থেকে ১২ লিটার দেশীয় মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত. একরামের ছেলে মো. আসাদুল ইসলাম (৪১), একই থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার মৃত. ইয়াসিনের ছেলে মো. আহাদ আলী ওরফে স্বপন (৩৩) ও পবা থানার চক পারিলা পূর্বপাড়া গ্রামের মো. মাসুদ রানার ছেলে আলমগীর কবির (৩১)। 

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, ‘বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ৯টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত  শাহমখদুম থানা ও পবা থানা এলাকায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।’ 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   অভিযান   মাদক   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close