শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে কাওসার মিয়া (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার মিয়া ওই গ্রামের ব্যবসায়ী সুমন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে কাওসার বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলা শেষে অন্য শিশুরা দৌড়ে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে গেলেও কাওসার উঠানেই ছিল। কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা পুকুরপাড়ে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় কাওসারকে দেখতে পান।

তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী কাওসার মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   পানি   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close