শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
ধনবাড়ীতে রাতের আঁধারে কৃষকের শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বত্তরা
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় রাতের আঁধারে কলা চাষীর প্রায় ৪শাতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বত্তরা। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতের আঁধারে  শত্রুতাবশত প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটেফেলেছে ও গাছে থাকা কাদি অর্ধকাটা করে রেখেছে ও কিছু কাদি চুরি করে নিয়েছে দুর্বত্তরা। 

ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোসেন কন্নাজড়িক কন্ঠে জানান, আমি এখন পথে বসে গেছি। এই কৃষি আবাদ থেকে আমি আমার ছেলের লেখাপড়াসহ পরিবারের সংসারের ব্যায়ভার বহন করতাম। এখন আর কোন উপায় থাকলো না। এবছর ৬০ হাজার টাকা ধার নিয়ে ৩০ শতাংশ জমি লিজ নিয়ে কলা চাষ শুরু করি। গাছ থেকে কলা বের হয়েছে। 

স্থানীয় কৃষক লিটন মিয়া, জাহাঙ্গীর , জহুরুল ও তোতা মিয়াসহ আরো অনেকে জানান, ফসল কেটে এ কেমন শত্রুতা। এ সব কাজের সাথে যা জড়িতদের তাদের শাস্তির দাবি জানাই।

এঘটনায় এনসিপি’র টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর জানান, এ খবর পেয়ে সরেজমিনে দেখেছি খুবই দু:খজনক ঘটনা। এতে করে শুধু কৃষক দোলোয়ার হোসেনই ক্ষতিগ্রস্ত হয়নি। দেশের অর্থনৈতিতেও একটু হলেও ক্ষতি হয়েছে। কৃষি খাত উন্নয়নে দেশ কে এগিয়ে নিতে হলে কৃষকদের কে এগিয়ে নিতে হবে। তাই ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ারকে সরকারী ভাবে সহায়তা করার জোর দাবী করছি।

স্থানীয় ইউপি সদস্য শাজাহান আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষক দোলোয়ারের  বাগানের কলার কাদি যারা রাতের আঁধারে কেটেছে তাদের কে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা সহ কৃষক দেলোয়ার কে সরকারী সহায়তার দাবী জানাচ্ছি।

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, কৃষক দেলোয়ারের কলা বাগানে রাতের আধাঁরে দুর্বৃত্তরা প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটেফেলেছে। বিষয়টি জেনেছি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ারের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কেকে/ এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close