রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
নিয়ামতপুরে গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার উদ্যোগে গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় পাড়ইল ইউনিয়নের বেলকাপুর মন্দির সংলগ্ন এলাকায় গরিব, দুঃখী ও খেটে খাওয়া শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. শওকত জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পি এল সি নিয়ামতপুর উপজেলা শাখার ম্যানেজার মো. মাহবুব আলম তুহিন, জুনিয়র অফিসার মো. শাহিদুজ্জামান গোলাপ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমুখ।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগের জন্য সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।
তারা বলেন, ‘তীব্র শীতের মধ্যে এ ধরনের সহযোগিতা দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার পক্ষ থেকে জানানো হয়, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নিয়ামতপুর   শীতার্ত মানুষ   কম্বল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close